বিশ্বের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সাইবার আক্রমণ দিন দিন আরো ব্যয়বহুল হয়ে উঠছে। সম্ভাব্য সব ভাইরাস ও ম্যালওয়্যারের আক্রমণের বিষয়ে অ্যাটলাস ভিপিএনের গবেষণার তথ্যানুযায়ী, যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে, তাদের ২২ শতাংশ ১ থেকে ৫ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। খবর টেকরাডার। ১১ শতাংশ প্রতিষ্ঠান পাঁচ-নয় লাখের মধ্যে এবং ৪ শতাংশ ১০ লাখ ডলার লোকসান করেছে। অ্যাটলাস ভিপিএনের সাইবার নিরাপত্তা বিষয়ক লেখক ভিলিয়াস কারদেলিস বলেন, সাইবার নিরাপত্তা বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিনিয়োগ বাড়ালেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বচ্ছতা। গ্রাহকদের বিশ্বাস হারানোর ভয়ে প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঘটনার তথ্য প্রকাশ করতে ভয় পায়। যে কারণে বর্তমানে সাইবার আক্রমণ আরো ভয়ানক আকার ধারণ করছে এবং ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ বাড়াচ্ছে।