নতুন চ্যানেল সার্ফিং ফিচারের পরীক্ষা চালাচ্ছে স্ট্রিমিং প্লাটফর্ম টুইচ। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের পছন্দের যেকোনো চ্যানেলের স্ট্রিমে সুইচ করে নতুন কনটেন্ট দেখতে পারবে। খবর গ্যাজেটসনাউ।
নতুন ফিচারটি ব্যবহার করলে কনটেন্ট দেখার সময় কোনো প্রকার বিজ্ঞাপন দেখানো হবে না। প্রতিবেদন সূত্রে সংশ্লিষ্টদের ধারণা, এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন স্ট্রিমারদের কনটেন্ট দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন করে করে দেখতে পারবে। টুইচের একজন মুখপাত্র অ্যাশটন উইলিয়ামস বলেন, একটি চ্যানেলের স্ট্রিম দেখার সময় আরেকটি চ্যানেলের স্ট্রিমে প্রবেশের সিদ্ধান্ত নেয়ার আগে ব্যবহারকারীরা ৬০ সেকেন্ডের একটি প্রিভিউ দেখতে পারবে।
উইলিয়াম জানান, বর্তমানে প্লাটফর্মে থাকা সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হয়েছে।
চলতি মাসের মাঝামাঝি ফিচারটির পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।










