অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের জন্য ডার্ক মোড চালু করতে যাচ্ছে অডিওভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যাম ক্লাবহাউজ। ১৪ এপ্রিল থেকে ব্যবহারকারীদের জন্য এ ফিচার উন্মুক্ত করা হয়েছে। ফিচারটি চালু করতে হলে সেটিংস থেকে ডার্ক মোড নির্বাচন করতে হবে। সেখানে আরো দুটি অপশন দেখা যাবে। যারা সবসময় ডার্ক মোড ব্যবহার করতে চান, তারা অলওয়েজ ডার্ক মোড চালু করে নিতে পারবেন। অন্যরা ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে নিতে পারবেন। টেকরাডার