পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বশেষ হিসেবে রাশিয়া থেকে সব ধরনের কার্যক্রম সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে এনভিডিয়া। এছাড়া দেশটিতে প্রতিষ্ঠানটির যেসব কর্মী রয়েছে তাদের পৃথিবীর অন্যান্য দেশে কাজ করার সুবিধা দেয়া হবে বলেও জানা গেছে। ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানায়, আগে দেশটিতে পণ্য সরবরাহ বন্ধ করার পর সেখানে কর্মী ও তাদের পরিবার-পরিজনদের দেখভালের জন্য আমাদের অফিস পরিচালনা করতে হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেখানে আর কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। রয়টার্স