যুক্তরাষ্ট্রের টেক্সাসে নতুন সিলিকন ওয়েফার কারখানায় ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে গ্লোবালওয়েফার্স। ইউরোপে বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রে মনোযোগ বাড়াচ্ছে তাইওয়ানভিত্তিক কোম্পানিটি। খবর রয়টার্স।
গ্লোবালওয়েফার্স সম্প্রতি জানায়, টেক্সাসের শেরমানে নতুন সিলিকন ওয়েফার কারখানায় চলতি বছরের শেষের দিকেই ৩০০ মিলিমিটারের সিলিকন ওয়েফার নির্মাণ শুরু হবে। এতে দেড় হাজার কর্মসংস্থান হবে বলে আশাবাদ কোম্পানিটির।
তাইওয়ানভিত্তিক কোম্পানিটির সিইও ডরিস সু জানান, বৈশ্বিক চিপস্বল্পতা ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর খাতের সরবরাহ চেইন সংকট নিরসনে ভূমিকা রাখতে চায় গ্লোবালওয়েফার্স। এশিয়া থেকে ওয়েফার আমদানির স্থলে যুক্তরাষ্ট্রের বাজারে স্থানীয়ভাবে উৎপাদন ও সরবরাহ নিশ্চিতে ভূমিকা রাখতে চাই আমরা।
গ্রাহক চাহিদার ওপর ভিত্তি করে ধাপে ধাপে বিনিয়োগ করতে চায় গ্লোবালওয়েফার্স। গত ফেব্রুয়ারিতে এক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছিল, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ১০ হাজার কোটি তাইওয়ানিজ ডলার বিনিয়োগ করতে চায় তারা।
জাপানের শিন-এতসু কারখানার পর ৩০০ মিলিমিটার ওয়েফার নির্মাতা দ্বিতীয় বৃহৎ কারখানা হতে যাচ্ছে টেক্সাস।










