প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ কোম্পানি মিনিংক্লাউড অধিগ্রহণ করতে যাচ্ছে অনলাইন ডিসকাশন ফোরাম রেডিট। অসংগঠিত বা অস্পষ্ট কন্টেন্ট থেকে শব্দের অর্থ উদ্ধারে প্রতিষ্ঠানটি সিদ্ধহস্ত। রেডিট জানায়, প্রতিষ্ঠানটির এ প্রযুক্তি তাদের মেশিন লার্নিংয়ের সক্ষমতা বাড়াবে এবং অস্পষ্ট তথ্য বুঝতে সহায়তা করবে, যা রেডিটের ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহকে গতিশীল করবে। বিবৃতিতে রেডিট জানায়, মিনিংক্লাউডের দলটি তাদের পণ্য, নিরাপত্তা ও বিজ্ঞাপন দলের সঙ্গে এমএল প্রকল্প পরিচালনায় সহায়তা করবে। আইএএনএস
মিনিংক্লাউড অধিগ্রহণ করবে রেডিট
প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ কোম্পানি মিনিংক্লাউড অধিগ্রহণ করতে যাচ্ছে অনলাইন ডিসকাশন ফোরাম রেডিট। অসংগঠিত বা অস্পষ্ট কন্টেন্ট থেকে শব্দের অর্থ উদ্ধারে প্রতিষ্ঠানটি সিদ্ধহস্ত।










