গেমারদের জন্য প্লাটফর্মকে আরো কার্যকর করতে প্লেস্টেশন নেটওয়ার্ক অ্যাকাউন্টে পরিবর্তন আনছে সনি। সম্প্রতি মারভেল স্পাইডার-ম্যান-রিমাস্টার্ডের আপডেটের সঙ্গে নতুন ক্রস-প্লাটফর্ম ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি। এখন থেকে গেমাররা তাদের স্টিম অ্যাকাউন্টের সঙ্গে প্লেস্টেশন নেটওয়ার্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবে। প্লেস্টেশনের অফিশিয়াল ওয়েবসাইটে বর্তমানে লিংক করার পেজটি চালু রয়েছে। প্লেস্টেশন স্টুডিওস গেমসের রিওয়ার্ড চালুর জন্য গেমাররা অ্যাকাউন্ট একীভূত করতে পারবে। গিজচায়না
স্টিমে যুক্ত করা যাবে প্লেস্টেশন নেটওয়ার্ক অ্যাকাউন্ট
গেমারদের জন্য প্লাটফর্মকে আরো কার্যকর করতে প্লেস্টেশন নেটওয়ার্ক অ্যাকাউন্টে পরিবর্তন আনছে সনি। সম্প্রতি মারভেল স্পাইডার-ম্যান-রিমাস্টার্ডের আপডেটের সঙ্গে নতুন ক্রস-প্লাটফর্ম ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি।










