রাশিয়ায় সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এরিকসন। ইউক্রেন রুশ সামরিক অভিযান নিয়ে সৃষ্ট অনিশ্চয়তায় এ সিদ্ধান্ত নিয়েছে সুইডিশ নেটওয়ার্ক যন্ত্রাংশ নির্মাতা কোম্পানিটি। রাশিয়ায় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা কোম্পানির অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলে জানায় এরিকসন। এরই মধ্যে সেখানকার কর্মীদের সবেতন ছুটিতে পাঠানো হয়েছে। রাশিয়ায় ৬০০ কর্মী রয়েছে এরিকসনের। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর পরই এরিকসন ঘোষণা দিয়েছিল, রাশিয়ায় পণ্য সরবরাহ বন্ধ করতে পারে তারা। এফএমটি