স্পেসেস লাইভ অডিও ফিচারের আওতায় ব্যবহারকারীরা অন্যদের সঙ্গে সহজেই অডিও চ্যাটে যুক্ত হতে পারে। গত আগস্টে মোবাইলের জন্য পডকাস্টসহ নতুন ডিজাইনের স্পেসেস ট্যাব আনার ঘোষণা দিয়েছিল মাইক্রোব্লগিং প্লাটফর্মটি। বর্তমানে স্পেসেসের অভিজ্ঞতার উন্নয়নে কমিউনিটিজে ফিচারটি পরীক্ষা করছে প্লাটফর্মটি। খবর গ্যাজেটস নাউ।

বর্তমানে যুক্তরাষ্ট্রের কিছুসংখ্যক ব্যবহারকারী কমিউনিটিজে স্পেসেস অডিও ফিচারটি ব্যবহার করতে পারছে। তবে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি কবে নাগাদ চালু করা হবে সে বিষয়ে টুইটারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কমিউনিটিজ বা গ্রুপে যুক্ত হওয়ার সুবিধা দেয়ার মাধ্যমে টুইটার ব্যবহারকারীদের তাদের পছন্দের বিষয়ে আলোচনা করার সুবিধা দেয়। কমিউনিটিজে অ্যাডমিন ও মডারেটর নিয়োগের সুবিধাও রয়েছে। এর মাধ্যমে কারা কোন গ্রুপে বা কমিউনিটিতে যুক্ত হতে পারবে কিংবা কোনো সদস্য নিয়ম ভেঙে কোনো টুইট করলে সেটি অপসারণ করা সম্ভব।

টুইটারের মোবাইল অ্যাপে নতুন করে পডকাস্ট যুক্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বর্তমানে ব্যবহারকারীরা সংবাদ থেকে শুরু করে গান, খেলাধুলাসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করতে পারে।