প্রযুক্তি জগতের অন্যতম উদ্ভাবন হিসেবে ভাঁজযোগ্য স্মার্টফোন বাজারজাতের মাধ্যমে নিজেদের অবস্থান মজবুত করলেও ২০২৩ সালে এ ধরনের স্মার্টফোনের বিক্রি কমার পূর্বাভাস দিয়েছে স্যামসাং। সম্প্রতি দি ইলেক প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর গিজচায়না।
বিশ্ব অর্থনীতির অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রযুক্তিবাজারে স্মার্টফোনের বিপণন কমার বিষয়টি সম্পর্কিত। ইলেকের একাধিক সূত্রের তথ্যানুযায়ী, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি আগামী বছর গ্যালাক্সি জি ফোল্ড ৫ ও গ্যালাক্সি জি ফ্লিপ ৫ সিরিজের মাত্র এক কোটি ইউনিট বাজারজাতের পূর্বাভাস দিয়েছে। দুটি স্মার্টফোনের এ অনুপাত অস্বাভাবিক হলেও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সবসময় সুলভ মূল্যের স্মার্টফোনগুলো বেশি বাজারজাতের বিষয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে স্যামসাং জি ফোল্ড ৫ ও ফ্লিপ ৪ মডেলের ১ কোটি ৫০ লাখ ইউনিট স্মার্টফোন বাজারজাতের মাধ্যমে নতুন রেকর্ড তৈরি করেছে।
গুঞ্জন রয়েছে জি ফোল্ড ৫ ও জি ফ্লিপ ৫ স্মার্টফোনে কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ব্যবহার করা হতে পারে। যেটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৪ ন্যানোমিটার প্রসেস নোড ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং আগামী বছর কোয়ালকম এটি বাজারজাত করতে পারে।










