ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট পুনরুদ্ধার হয়েছে। সম্প্রতি হ্যাকার গোষ্ঠী ব্রিটিশ সেনাবাহিনীর অ্যাকাউন্ট হ্যাক করে ক্রিপ্টোকারেন্সি ও এনএফটি টোকেন নিয়ে পোস্ট দিচ্ছিল। অ্যাকাউন্ট ফিরে পেয়ে ব্রিটিশ আর্মি জানায়, সাময়িক বিঘ্নের জন্য আমরা দুঃখিত। ব্রিটিশ আর্মির ইউটিউব অ্যাকাউন্টের নাম পাল্টে আর্ক ইনভেস্ট রাখে হ্যাকারচক্র। এতে ক্রিপ্টোকারেন্সিসংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও শেয়ার করা হয়। পরবর্তী সময়ে তা পুনরুদ্ধার করে তারা। ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার ফিডের ফলোয়ার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার এবং ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১ লাখ ৭৭ হাজার। রয়টার্স