চলতি বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে ৩৫ লাখ ভিডিও সরিয়েছে টিকটক। সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাইটড্যান্স মালিকানাধীন কোম্পানিটি।

বাংলাদেশ থেকে কেউ দেখার আগেই কনটেন্ট সরিয়ে ফেলার হার ৯৫ দশমিক ৮ শতাংশ, আর ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হয়েছে ৯৭ দশমিক ৯ শতাংশ। সুরক্ষা দিতে ভিডিও সরানোর হার ৯৯ দশমিক ২, বাংলাদেশে থেকে সরানো হয়েছে ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও।

প্রথম প্রান্তিকে টিকটকের মোট সরানো ভিডিওয়ের মধ্যে বিশ্বের মধ্যে বাংলাদেশ অষ্টম। ১ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ২২৪টি ভিডিও সরানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে, যা বিশ্বে প্রথম। এছাড়া পাকিস্তান থেকে সরানো হয়েছে ১ কোটি ২৪ লাখ ৯০ হাজার ৩০৯টি ভিডিও।

প্রথম প্রান্তিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ৪১ হাজার ১৯১টি ভিডিও সরিয়েছে যার ৮৭ শতাংশই নীতিমালা লঙ্ঘন করে এবং মিথ্যা তথ্য ছড়ানোর কাজ করেছে। এছাড়া টিকটক রাশিয়া নিয়ন্ত্রিত ৪৯টি গণমাধ্যমে লেবেল লাগিয়ে দিয়েছে। প্লাটফর্মটি এর পাশাপাশি ছয়টি নেটওয়ার্ক শনাক্ত করে সেগুলো রিমুভ করেছে।