জাপানে আইফোনের দাম এক-পঞ্চমাংশ বাড়িয়েছে অ্যাপল। ইয়েনের মান পতন ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। বর্তমানে জাপানের বাজারে এন্ট্রি লেভেলের আইফোন ১৩ ক্রয় করতে ১ লাখ ১৭ হাজার ৮০০ ইয়েন বা ৮৭০ ডলার ব্যয় করতে হবে। আগে যেখানে ৯৯ হাজার ৮০০ ইয়েনে বিক্রি হতো হ্যান্ডসেটটি। চলতি বছরে ডলারের বিপরীতে ইয়েনের মান পতন হয়েছে ১৮ শতাংশ। বর্তমানে ডলারের বিপরীতে ইয়েনের মান দাঁড়িয়েছে ১৩৫ দশমিক ৬৯। রয়টার্স
জাপানে আইফোনের দাম এক-পঞ্চমাংশ বাড়িয়েছে অ্যাপল
জাপানে আইফোনের দাম এক-পঞ্চমাংশ বাড়িয়েছে অ্যাপল। ইয়েনের মান পতন ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।










