নাসার কমলা রঙের স্পেসসুটের রঙে বাজারে এসেছে ক্যাসিওর নতুন জি-শক ওয়াচ। অফিশিয়াল পেজে ক্যাসিও জানায়, ঘড়ির কালো ডায়াল নভোচারীদের হেলমেটের কালো ভিসারের প্রতিনিধিত্ব করছে। ঘড়িটির ফিতার এক অংশে যুক্তরাষ্ট্রের পতাকা আঁকা রয়েছে। নাসার সঙ্গে ক্যাসিওর সম্পর্ক অনেক পুরনো। স্পেস শাটল ও আইএসএসে অনুমোদিত হাতে গোনা কয়েকটি ঘড়ির একটি হচ্ছে ক্যাসিওর জি-শক। নতুন উন্মোচন হওয়া মডেলটি এ সিরিজের তৃতীয় নাসা ব্র্যান্ডের হাতঘড়ি। ক্যাসিওর ওয়েবসাইটে দেখা গিয়েছে ঘড়িটির দাম ১৭০ ডলার, যা আগের মডেলগুলোর চেয়ে কিছুটা বেশি। এনগ্যাজেট
নাসার স্পেসসুটের রঙে ক্যাসিওর নতুন জি-শক ওয়াচ
নাসার কমলা রঙের স্পেসসুটের রঙে বাজারে এসেছে ক্যাসিওর নতুন জি-শক ওয়াচ। অফিশিয়াল পেজে ক্যাসিও জানায়, ঘড়ির কালো ডায়াল নভোচারীদের হেলমেটের কালো ভিসারের প্রতিনিধিত্ব করছে।










