গত এক বছরে বিশ্বের প্রায় অধিকাংশ প্রতিষ্ঠান একবার হলেও ক্লাউডসংক্রান্ত সাইবার হামলার শিকার হয়েছে। সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ভেনাফি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি জানিয়েছে। খবর টেকরাডার।

প্রতিষ্ঠানটি জানায়, ক্রমবর্ধমান জটিলতা ও ক্লাউড নিরাপত্তার দায়ভার কার এ দুটি বিষয়ে দ্বন্দ্ব থাকার কারণে প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার মুখে পড়ছে। ভেনাফির তথ্যানুযায়ী, গত বছর ৮১ শতাংশ প্রতিষ্ঠান এ ধরনের অন্তত একটি ঘটনার মুখোমুখি হয়েছে। এছাড়া প্রায় অর্ধেক (৪৫ শতাংশ) চারটির বেশি ঘটনায় ভুক্তভোগী হয়েছে।

অধিকাংশ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো রানটাইম (৩৪%), অনধিকার প্রবেশ (৩৩%), মিসকনফিগারেশন বা অব্যবস্থাপনা (৩২%) ও বড় ধরনের সমস্যা (২৪%) সমাধান না করায় সাইবার হামলার শিকার হয়েছে। একই সময়ে অনধিকার প্রবেশের বিষয়টি অপারেশনাল ও নিরাপত্তার হিসাবে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে। এছাড়া হামলার মধ্যে অ্যাকাউন্ট, সার্ভিস ও ট্রাফিক হ্যাক (৩৫%), ম্যালওয়্যার ও র্যানসমওয়্যার (৩১%), নিরাপত্তা ইস্যু (৩১%) ও জাতীয় পর্যায়ে আক্রমণের (২৬%) বিষয়ও রয়েছে। ভেনাফির সিকিউরিটি স্ট্র্যাটেজি ও থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট কেভিন বোসেক বলেন, আক্রমণকারীরা বর্তমানে ক্লাউড কম্পিউটিংয়ে তাদের ব্যবসা সম্প্রসারণের বিষয়ে ভাবছে।