২০১৯ সালের পর চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের চিপ উৎপাদন কমেছে। সাংহাই ও কুনশানের মতো শিল্পনগরীগুলোয় লকডাউনের ফলে দেশটির চিপ উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো সম্প্রতি জানায়, জানুয়ারি থেকে মার্চে চীনের ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি উৎপাদন ৪ দশমিক ২ শতাংশ কমেছে। ২০১৯ সালের প্রথম প্রান্তিকের পর যা সর্বনিম্ন। তখন বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিটির চিপ উৎপাদন কমেছিল ৮ দশমিক ৭ শতাংশ। সাংহাই লকডাউনে সরবরাহ চেইন ঝুঁকিতে পড়েছে। এছাড়া স্মার্টফোনের চাহিদা কমার প্রভাব পড়েছে চিপ নির্মাতা কোম্পানিগুলোর ওপর। সিনহুয়া
প্রথম প্রান্তিকে চীনের চিপ উৎপাদন কমেছে
২০১৯ সালের পর চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের চিপ উৎপাদন কমেছে। সাংহাই ও কুনশানের মতো শিল্পনগরীগুলোয় লকডাউনের ফলে দেশটির চিপ উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে।










