পাসওয়ার্ড সংরক্ষণের অন্যতম ম্যানেজার লাস্টপাস মেটাভার্সে প্রবেশের বিষয়ে ঘোষণা দিয়েছে। চলতি বছরের মেটা কানেক্ট ইভেন্টে প্রতিষ্ঠানটি তাদের টুডি প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ তৈরি করে দেখিয়েছে, যেটি বর্তমানে কোয়েস্ট অ্যাপ স্টোরে রয়েছে। এর মাধ্যমে লাস্টপাসই তাদের ক্যাটাগরির প্রথম প্রতিষ্ঠান, যারা মেটা কোয়েস্ট অ্যাপে তাদের উপস্থিতি নিশ্চিত করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এ উদ্যোগের মাধ্যমে লাস্টপাস পাসওয়ার্ড ম্যানেজার ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীদের অন্যতম নিরাপত্তা পরিষেবা দানকারী হিসেবে কাজ করবে। টেকরাডার
মেটাভার্সে প্রবেশ করতে যাচ্ছে লাস্টপাস
পাসওয়ার্ড সংরক্ষণের অন্যতম ম্যানেজার লাস্টপাস মেটাভার্সে প্রবেশের বিষয়ে ঘোষণা দিয়েছে।










