অধিগ্রহণ সম্পন্নে সম্ভাব্য নগদ অর্থ চুক্তির বিষয়ে প্রযুক্তি বিনিয়োগ সংস্থা থোমা ব্রাভোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনায় রয়েছে যুক্তরাজ্যভিত্তিক সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান ডার্কট্রেস। প্রতিষ্ঠানটি জানায়, নগদ অর্থ চুক্তিসংক্রান্ত আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অধিগ্রহণ ও একীভূতকরণে যে সিটি কোড রয়েছে সে অনুযায়ী কোনো সংস্থা অধিগ্রহণের যদি থোমা ব্রাভোর আগ্রহ থাকে তাহলে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটিকে চুক্তির বিষয়ে ঘোষণা দিতে হবে অথবা আলোচনা থেকে সরে আসতে হবে। —রয়টার্স