ক্ষতিকর কনটেন্ট শনাক্তকারী ফার্ম কিনজেন অধিগ্রহণ করেছে অডি স্ট্রিমিং পরিষেবা প্রতিষ্ঠান স্পটিফাই টেকনোলজি। চলতি বছরের শুরুতে দ্য জো রোগান এক্সপেরিয়েন্সের কারণে প্লাটফর্মে থাকা সাধারণ ব্যবহারকারীরা কভিড-১৯-সংক্রান্ত ভুয়া তথ্য ছড়ানোর জন্য পডকাস্ট নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ করে। ডাবলিনভিত্তিক প্রতিষ্ঠানটি ২০২০ সাল থেকে স্পটিফাইয়ের সঙ্গে কাজ করছে। তবে চুক্তির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে প্লাটফর্মে কোন ধরনের কনটেন্ট প্রকাশ করা হবে আর কোনগুলো হবে না, সে বিষয়ে আরো স্বচ্ছ হওয়ার বিষয়ে জানিয়েছিল স্পটিফাই। রয়টার্স
কিনজেন অধিগ্রহণ করল স্পটিফাই
ক্ষতিকর কনটেন্ট শনাক্তকারী ফার্ম কিনজেন অধিগ্রহণ করেছে অডি স্ট্রিমিং পরিষেবা প্রতিষ্ঠান স্পটিফাই টেকনোলজি।










