প্রথমবারের মতো বাজারে অ্যান্টি-লস্ট ডিভাইস নিয়ে এসেছে হুয়াওয়ে। হুয়াওয়ের ডিভাইস লাইনআপে এটিই প্রথম। একে হুয়াওয়ে ট্যাগ অ্যান্টি-লস্ট উইজার্ড নাম দেয়া হয়েছে। খবর গিজমোচায়না। ডিভাইসটির ওজন মাত্র ৬ গ্রাম এবং এর পুরুত্ব ৫ দশমিক ২ মিলিমিটার। এতে নিয়ার ফিল্ড সার্চ প্রযুক্তি রয়েছে। পাশাপাশি কোনো গুরুত্বপূর্ণ জিনিস বাসায় রেখে গেলে এটি ৯২ ডেসিবলে সাইরেন বাজাবে।
চামড়ার রিংযুক্ত হুয়াওয়ে ট্যাগ অ্যান্টি-লস্ট উইজার্ডের মূল্য ৬৯ ইউয়ান বা ১০ ডলার, চারটি উইজার্ডের মূল্য ২৯৯ ইউয়ান বা ৪৫ ডলার এবং একটি ইউনিটের মূল্য ৯৯ ইউয়ান বা ১৫ ডলার, যা অ্যাপলের এয়ারট্যাগের তুলনায় তিন গুণ সাশ্রয়ী। ৩০ জুলাই এটি আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হবে।
হুয়াওয়ে ট্যাগ অ্যান্টি-লস্ট উইজার্ডটি বেশি দূরত্বে সহজে ডিভাইস শনাক্ত করা, ফাইন্ড নেটওয়ার্কের মাধ্যমে রিমোট লোকেশন যাচাই এবং কয়েক লাখ ডিভাইসের মধ্যে আলাদাভাবে শনাক্তে সক্ষম। ডিভাইসটিতে আইপি৬৭ ডাস্ট এবং পানি নিরোধক কোটিং ও এনএফসি সংযোগও রয়েছে।










