জনসম্মুখে বা প্রকাশ্যে স্কাউট ডেলিভারি রোবটের পরীক্ষা বন্ধ করার ঘোষণা দিয়েছে অ্যামাজন। এটি একটি ছোট মেশিন, যেটি দেখতে অনেকটা কুলারের মতো এবং সাইডওয়াক অনুসরণ করে চলতে পারে। খবর এনগ্যাজেট।
ই-কমার্স জায়ান্টটি রোবটটির পরীক্ষামূলক ব্যবহার বন্ধ করে দিয়েছে এবং প্রকল্পটি পুনরায় সাজানোর উদ্যোগ নিয়েছে। ব্লুমবার্গের তথ্যানুযায়ী, স্কাউট রোবট দলের সঙ্গে সম্পৃক্ত দলের ৪০০ সদস্যকে এরই মধ্যে আলাদা করে দেয়া হয়েছে এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরেই অন্য পদে নিয়োগ দেয়া হবে।
এক সাক্ষাত্কারে অ্যামাজনের মুখপাত্র অ্যালিসা ক্যারোল বলেন, প্রতিষ্ঠানটি এ প্রকল্প পুরোপুরি বাদ দিচ্ছে না। স্বচালিত রোবটটির মাধ্যমে ডেলিভারি পরিষেবা সচল রাখার জন্য অল্প কিছু সদস্য কাজ করব। এর মানে কুলার আকৃতির স্কাউট রোবটটির কার্যক্রম একেবারে বন্ধ হয়ে যাচ্ছে।
ক্যারোল জানান, সীমিত পরিসরে স্কাউটের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমরা ব্যতিক্রমী ডেলিভারি পরিষেবা চালু করতে চেয়েছিলাম। তবে গ্রাহকদের মতামত ও অভিমতের পরেপ্রেক্ষিতে আমরা জানতে পেরেছি, এটি বেশকিছু ক্ষেত্রে তাদের চাহিদা পূরণ করতে পারছে না। এ কারণে আমরা ফিল্ড টেন্ট বন্ধ করে দিচ্ছি এবং এটিকে নতুন করে সাজানোর উদ্যোগ হাতে নিয়েছি।
২০১৯ সালে অ্যামাজন স্কাউটের পরীক্ষামূলক ব্যবহার শুরু করে এবং সে সময় যুক্তরাষ্ট্রের সিয়াটল হোম বেজের উত্তরে পণ্য ডেলিভারির জন্য ছয়টি ইউনিট মাঠে নামায়। মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে ডেলিভারি ঠিকানা ও রাস্তা অনুসরণ করতে পারে। পরীক্ষাধীন সময়ে রোবটের সঙ্গে একজন মানব কর্মীও থাকতেন। ফলে গ্রাহকদের বাসার সামনে স্কাউট থামত এবং ঢাকনা খুলে দিয়ে পণ্য সংগ্রহে সহায়তা করত। প্রাথমিক পর্যায়ের পরীক্ষা শেষে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, আটলান্টা, জর্জিয়া অ্যান্ড ফ্রাংকলিন ও টেনেসিতে এর পরিধি বাড়ানো হয়।










