স্মার্টওয়াচ লাইনআপে আরো দুটি ডিভাইস যুক্ত করতে যাচ্ছে প্রযুক্তিপ্রতিষ্ঠান গারমিন। ভারতের বাজারে এগুলো আনা হবে। ব্যুরো অব ইন্ডিয়া স্ট্যান্ডার্ডসের (বিআইএস) সার্টিফিকেশনের পাশাপাশি ওয়েবসাইটেও এগুলো তালিকাভুক্ত হয়েছে। খবর ইটিটেলিকম।

বিআইএসের তালিকায় নতুন স্মার্টওয়াচগুলোর মডেল ছাড়া আর কোনো বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়নি। মডেলগুলো হলো এএ৪৩৯০ ও এ০৪৩৯০। নতুন মডেলগুলো বৈশ্বিক ভার্সনের সঙ্গে মিলে গেলেও গারমিন ভারতের বাজারে একই ডিভাইস বাজারজাত করবে, নাকি পরিবর্তনসহ ডিভাইস উন্মোচন করবে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

অধিকাংশ ক্ষেত্রে গারমিন বৈশ্বিক ভার্সনগুলো ভারতের বাজারে উন্মোচন করে। ফলে প্রযুক্তিবিদদের ধারণা, নতুন মডেলের স্মার্টওয়াচগুলোতে বিল্ট ইন জিপিএস, অ্যামোলেড ডিসপ্লে, ১২ দিনের ব্যাকআপ শক্তিসম্পন্ন ব্যাটারি ও একাধিক স্বাস্থ্য ও অ্যাক্টিভিটি ট্র্যাকিং ফিচার থাকবে। এর মধ্যে হার্ট রেট মনিটর, রক্তে অক্সিজেন পরিমাপক (এসপিওটু), স্লিপ ট্র্যাকিংসহ ফিচার থাকতে পারে।

অন্যদিকে সম্প্রতি ভারতে অ্যাথলিটদের জন্য আরো দুটি স্মার্টওয়াচ বাজারজাত করেছে গারমিন। এগুলো হলো ফোররানার ২৫৫ ও ৯৫৫। এগুলোর গঠন খুবই মজবুত।