স্পেনের উত্তর-পূর্ব শহর বার্সেলোনায় নতুন সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন কেন্দ্র স্থাপন করবে সিসকো সিস্টেমস। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অফিস সূত্রে এ তথ্য জানা গিয়েছে। বিবৃতির তথ্যানুযায়ী, সেমিকন্ডাক্টর সংক্রান্ত গবেষণা ও উন্নয়নের জন্য সরকার যে প্রকল্প হাতে নিয়েছে তার অংশ এটি। এ প্রকল্পে ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) মহামারী ত্রাণ তহবিল ব্যবহার করা হবে। তবে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত কোনো আর্থিক প্রতিবেদন বা সংখ্যা উপস্থাপন করা হয়নি। রয়টার্স