অ্যাপলকে যন্ত্রাংশ সরবরাহকারী চীনা এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাণিজ্যিক গোপন তথ্য চুরির পাশাপাশি কর্মীদের লোভনীয় অফার দিয়ে নিয়োগ দেয়ার অভিযোগ করেছেন তাইওয়ানের এক আইনজীবী। এতে ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। খবর সিএনবিসি।
ব্যবসায়িক জ্ঞানের পাশাপাশি কর্মীদের অফার দেয়ার মাধ্যমে নিজ প্রতিষ্ঠানে নিয়োগে চীন যে চেষ্টা চালিয়ে আসছে সেটি দমনে তাইওয়ান বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে। চীনের এ প্রচেষ্টাকে তাইপে সরকার দ্বীপ রাষ্ট্রটির প্রযুক্তিগত দক্ষতার জন্য হুমকি বলে মনে করছে। তাইপের আইনজীবী জানান, প্রায় দেড় বছরের তদন্ত শেষে তারা দেখতে পান চীনের লাক্সশেয়ার প্রিসিশন ইন্ডাস্ট্রি অ্যাপলের সরবরাহ চেইনে দ্রুত প্রবেশ বা জায়গা করে নিতে তাইওয়ানের ক্যাচার টেকনোলজিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
এক বিবৃতিতে আইনজীবী জানান, লাক্সশেয়ার ক্যাচারের চীনভিত্তিক গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত দলটিকে বেশি বেতনের লোভ দেখিয়েছে এবং তাইওয়ানের ফার্মটি ব্যবসায়িক গোপন তথ্য হাতিয়ে নিয়েছে। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। দ্রুত কারখানা নির্মাণের জন্য এবং আইফোন, আইপ্যাড ও অন্যান্য পণ্যের ব্যাপক উৎপাদনের অর্ডার পেতেই তারা এ কাজ করেছে। এ বিষয়ে লাক্সশেয়ার ও অ্যাপল কারো কাছ থেকেই কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তাইপের নতুন এক আইনজীবী এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ১৪ জনকে অভিযুক্ত করেছে।










