ইউরোপের বাজারে সেমিকন্ডাক্টর সরবরাহ বৃদ্ধিতে ৩০০ কোটি ইউরো বিনিয়োগ করতে যাচ্ছে বোশ। গুরুত্বপূর্ণ উপকরণ আমদানি নির্ভরতা কমানো এবং ইউরোপীয় শিল্প খাতের সুনির্দিষ্ট চাহিদা পূরণের লক্ষ্যে এ বিনিয়োগ করা হচ্ছে বলে জানান জার্মান কোম্পানিটির সিইও স্টিফেন হার্তুং। করোনা মহামারীর সময়ে সেমিকন্ডাক্টর খাতে স্বনির্ভরতা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত অগ্রাধিকারের জায়গা পেয়েছে। চলতি বছরের শুরুতে ‘চিপস অ্যাক্ট’ পাস করেছে ইউরোপিয়ান কমিশন। ৪ হাজার ৩০০ কোটি ডলার নতুন বিনিয়োগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ইউরোপের বাজার হিস্যা দ্বিগুণ বাড়িয়ে ২০ শতাংশে নিয়ে আসার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা হাতে নেয়া হয়।  এফএমটি