ঝুঁকিপূর্ণ কনটেন্ট অপসারণে ডাকডাকগো যে উদ্যোগ নিয়েছিল, তার অংশ হিসেবে পাইরেট ওয়েবসাইটের সার্চ রেজাল্ট সরিয়ে দেয়া হচ্ছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর এনগ্যাজেট।
টরেন্টফ্রিকের তথ্যানুযায়ী, পাইরেট বে, ১৩৩৭এক্স, এফমুভিজসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করা হলে ডাকডাকগো কোনো কিছু দেখাচ্ছে না। তাদের ডোমেইনে কোনো কিছু সার্চ করা হলে শূন্য পেজ দেখানো হয়। স্ট্রিমিং ও স্ট্রিম রিপিং সাইট ফ্লিক্সটর ও টুকগনভেও কোনো রেজাল্ট দেখা যায় না। সার্চ রেজাল্ট সরানোর বিষয়ে ডাকডাকগোর মতামত চাওয়া হলেও প্লাটফর্মটি কোনো মন্তব্য করেনি। টরেন্টফ্রিকের দাবি, লেখকস্বত্বের নীতি অবমাননা প্রধান কারণ হতে পারে।










