গুগল ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে টিকটককে সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। লাখ লাখ মার্কিন ব্যবহারকারীর ডাটা চীনের কাছে বেহাত হওয়া নিয়ে বাজফিডের সাম্প্রতিক এক প্রতিবেদন প্রকাশিত হলে ভিডিও স্ট্রিমিং সাইটটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এ পরিপ্রেক্ষিতে দুই মার্কিন প্রযুক্তি জায়ান্টের শীর্ষ নির্বাহীর কাছে পাঠানো চিঠিতে নিজ নিজ অ্যাপ স্টোর থেকে টিকটক সরিয়ে দেয়ার আহ্বান রাখেন এফসিসি কমিশনার ব্রেন্ডান ক্যার। টেক টাইমস