ঈদুল আজহা উপলক্ষে দুটি স্মার্টফোনে মূল্যছাড় ঘোষণা করেছে অপো। অপো এ১৬ (৩ জিবি+৩২ জিবি) এবং অপো এ৭৬ ডিভাইস দুটিতে সম্প্রতি এ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন জায়ান্টটি।

মূল্যছাড়ের আওতায় ক্রেতারা অপো এ১৬ ডিভাইসটি ১৪ হাজার ৪৯০ টাকার পরিবর্তে ১৩ হাজার ৪৯০ টাকায় ক্রয় করতে পারবেন। এছাড়া ক্রেতারা অপো এ৭৬ ডিভাইসটি ২২ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২০ হাজার ৯৯০ টাকায় কিনতে পারবেন।

বর্তমানে ক্রেতাদের পরিবর্তিত জীবনধারায় বাড়তি মাত্রা যোগ করতে অপো এ১৬ ডিভাইসটিতে কুল থ্রিডি স্লিক ও মেটালিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে এআই ট্রিপল ক্যামেরা ও এআই বিউটিফিকেশন ফিচার রয়েছে, যা দিয়ে চমত্কার ছবি তুলে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অনায়াসেই শেয়ার করা যাবে। এছাড়া ডিভাইসটিতে কালারওএস ১১.১, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, এইচডি প্লাস আই-কেয়ার ডিসপ্লে ও অন্যান্য ফিচার রয়েছে।

অন্যদিকে অপো এ৭৬ ডিভাইসে রয়েছে পাঞ্চ-হোল ডিসপ্লে, অপো গ্লো ডিজাইন ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। এ দুটি ডিভাইসই ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারের অসাধারণ অভিজ্ঞতা দেবে। তাই ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে ডিভাইস দুটিতে মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে অপো।

মূল্যছাড়ের ঘোষণা ছাড়াও স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অপো এক্সক্লুসিভ ঈদ ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইন চলাকালীন অপো এ১৬ই, অপো এ১৬, অপো এ৫৪, অপো এ৭৬, অপো এ৯৫, অপো এফ২১ প্রো ও অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইস ক্রয় করলে ক্রেতারা সুজুকি মোটরবাইক জেতার সুযোগ পাবেন।