অ্যাপ স্টোর থেকে সেকেলে ও অপ্রচলিত অ্যাপ সরিয়ে দিচ্ছে অ্যাপল। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নয়নের পদক্ষেপ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। সম্প্রতি গুগলও হুঁশিয়ারি দেয় প্লে স্টোরে থাকা অ্যাপগুলোকে তাদের সর্বশেষ অ্যান্ড্রয়েড ব্যবহার করতে হবে। তা না হলে প্লে স্টোর থেকে ওই অ্যাপগুলো সরিয়ে ফেলা হবে। গুগলের মতো পদক্ষেপ নিলেও নিজেদের নীতিমালা আরো বিস্তৃত করেছে অ্যাপল। অচল ও সেকেলে অ্যাপের পাশাপাশি যেসব অ্যাপ দীর্ঘদিন ধরে আপডেট হয় না, সেগুলো সরানোর হুমকি দিয়েছে অ্যাপল। স্ল্যাশগিয়ার