টানা দ্বিতীয়বারের মত কোপা আমেরিকার শিরোপা জয়ের লক্ষ্যে আজ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে জেমস রদ্রিগেজদের বিপক্ষে এ ম্যাচে প্রথমার্ধে দাঁড়াতেই পারেনি লিওনেল মেসিরা। এরপর দ্বিতীয়ার্ধেও গোলের লক্ষ্যে লড়াই করেছে দুই দল। লিওনেল স্কালোনির শিষ্যরা একবার জালের দেখা পেলেও অফসাইডের কারণে বাতিল হয় তা। এরপর কোনো দলই লক্ষ্যভেদ করতে না পারায় নির্ধারিত নব্বই মিনিট পর ম্যাচটি রয়েছে গোলশূন্য। ফলে অতিরিক্ত আরো ত্রিশ মিনিট খেলবে দুই দল।
বিস্তারিত আসছে...










