বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে ৩২টি দল। ২০২৪-২৫ মৌসুম থেকে দলসংখ্যা বেড়ে হবে ৩৬টি। আজ উয়েফা দল বাড়ানোর বিষয়টি অনুমোদন দিয়েছে।
বর্তমান ফরম্যাটে ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে লড়াই করে। প্রতিটি দল
একে অপরের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলে। প্রতি দল ছয়টি করে ম্যাচ খেলে থাকে।
প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল উত্তীর্ণ হয় নকআউট পর্বে, যেখানে সেমিফাইনাল পর্যন্ত দুই লেগের
লড়াই চলে।
নতুন ফরম্যাটে,
প্রথম পর্বে
থাকবে একটি সিঙ্গেল লিগ টেবিল, যেখানে সবগুলো দল অন্তর্ভুক্ত থাকবে। এখানে প্রতিটি দল ভিন্ন ভিন্ন
আটটি দলের সঙ্গে খেলবে
(চারটি হোম ও
চারটি অ্যাওয়ে ম্যাচ)। টেবিলের শীর্ষ আটটি দল উঠে যাবে
নকআউট পর্বে। আর বাকি ২৪টি দল দুই লেগের প্লে-অফ খেলবে।
অতীতের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দুটি ক্লাবকে চ্যাম্পিয়নস লিগে
জায়গা দেয়ার যে প্রস্তাব উঠে এসেছিল তা আলোর মুখ দেখেনি। তার চেয়ে বরং আগের মৌসুমে
ইউরোপে পারফরম্যান্স বিবেচনা করে চারটি অতিরিক্ত জায়গায় দুটি ক্লাবকে টিকিট দেয়া
হবে বলে জানান উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্ডার সেফেরিন। বিবিসি










