টেনিসে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেনে গত ৪৪ বছর ধরে শিরোপা জিতে নিয়ে যায় সব বিদেশিরা। স্বাগতিক দেশের ছিল দীর্ঘ শিরোপা খরা। অবশেষে ঘুচল সেই আক্ষেপ আর হতাশা। ১৯৭৮ সালের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে মেলবোর্নে শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন অ্যাশলে বার্টি। আজ নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলে কলিন্সকে তিনি সরাসরি ৬-৩, ৭-৬ (৭/২) গেমে হারিয়ে দেন।
প্রথম সেটটা দাপটে জিতলেও দ্বিতীয় সেটে পরীক্ষার মুখে পড়েন বার্টি। এই সেটে তিনি পিছিয়ে পড়েন ১-৫ গেমে। কিন্তু সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্টি সেটটি জিতে নেন। ঘুরে দাঁড়ানোর পেছনে তার জন্য টনিক হিসেবে কাজ করেছে নিশ্চিতভাবেই রড লেভার অ্যারেনার উচ্ছ্বল দর্শক।
এর মধ্য দিয়ে অনন্য এক রেকর্ড গড়ে শিরোপা জিতলেন বার্টি। চলতি আসরে কোনো সেট না হেরে তিনি চ্যাম্পিয়ন হলেন। আর চলতি বছর ১১ ম্যাচে অপরাজিত কুইন্সল্যান্ডের ২৫ বছর বয়সী এই তারকা। এটা তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০২০ সালে উইম্বলডন জয় করেন বার্টি।
জয়ের পর বার্টি বলেন, আমার স্বপ্ন সত্যি হলো এবং একজন অসি হিসেবে আমি গর্বিত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, দেখা হবে আবার।










