সৌদি আরবের কাছে হেরে বিপদে পড়া আর্জেন্টিনাকে ত্রাতা হয়ে জেতালেন মেসি। আজ মেক্সিকোর বিপক্ষে ৬৪ মিনিটে গোল করেন লাতিন দলের অধিনায়ক। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে। প্রথমার্ধ গোলশূন্য ছিল। 

এটা বিশ্বকাপে মেসির অষ্টম গোল। আজকের গোলে তিনি ছুয়ে ফেলেছেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। 

এছাড়া আর্জেন্টিনার হয়ে টানা ছয় ম্যাচে গোল করেন মেসি। 

৮৭ মিনিটে আলবিসেলেস্তেদের হয়ে দ্বিতীয় গোল করেন এনজো ফার্নান্দেজ। 

তবে কাজ শেষ হয়ে যায়নি মেসিদের। বুধবার পোল্যান্ডের বিপক্ষে জিততে হবে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে পোল্যান্ড।