আইসিসি টি২০ বিশ্বকাপের অষ্টম আসরে শিরোপা জিততে ইংল্যান্ডকে করতে হবে
১৩৮ রান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩৭ রান
তুলতে সমর্থ হয় পাকিস্তান।
ইংলিশদের নিখুঁত বোলিংয়ের মুখে পাওয়ার প্লেতে খুব সুবিধা করতে পারেনি
পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৩৯/১। বেন স্টোকসের
করা প্রথম ওভার থেকে ৮ রান তুলে নিলেও ক্রিস ওকস ও স্যাম কারান আক্রমণে আসার পর
চাপে পড়ে পাকিস্তান। তিন ওভার থেকে মাত্র ১৬ রান তুলতে সমর্থ হয় বাবর আজম, রিজওয়ান। এ সময়
তারা কোনো বাউন্ডারিও মারতে সমর্থ হননি। চতুর্থ ওভারের প্রথম বলে প্রথম ছক্কা পায়
পাকিস্তান। ওকসের বলকে স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বাইরে পাঠান রিজওয়ান। তাতে ৪
ওভারশেষে সংগ্রহ দাঁড়ায় ২৮/০।
অবশ্য পরের ওভারেই রিজওয়ানকে (১৪ বলে ১৫) সাজঘরে ফেরান কারান। তার
করা ওয়াইড-ইস লাইনের বলে
কভার ড্রাইভ খেলতে গেলে রিজওয়ানের ব্যাট হয়ে যায় কোনাকুনি, ফলে বল ব্যাটের
কোনায় লেগে স্ট্যাম্প ভেঙে যায়।
বাবরের সঙ্গে যোগ দেন মোহাম্মদ হারিস। এ দুজন পাওয়ার প্লে পার করলেও
রান তুলতে পারেন মাত্র ৩৯। এরপর স্যাম কারান (৩/১২), আদিল রশিদ (২/২২), ক্রিস জর্ডান (২/২৭) ও বেন
স্টোকসের
(১/৩২) দুরন্ত
বোলিং পাকিস্তানকে ১৩৭ রানে আটকে দেয়। চাপের মুখে ব্যাটিং করে শান মাসুদ ২৮ বলে ৩২, বাবর আজম ২৮
বলে ৩২ রান ও শাদাব খান ১৪ বলে ২০ রান করেন।
৭ থেকে ১৫ ওভার পর্যন্ত ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৭ এবং শেষ ৫ ওভার থেকে
৪ উইকেট হারিয়ে ৩১ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান।










