অ্যাডিলেড ওভালে আজ টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০
উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যন্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬৮ রান
তোলে ভারত। রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৬ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়
ইংলিশরা।
ইনিংসের দ্বিতীয় ওভারে ভারতীয় ওপেনার লোকেশ রাহুলকে ফেরান ইংলিশ পেসার
ক্রিস ওকস। এরপর হাল ধরেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত শম্বুকগতিতে ২৮ বলে ২৭
রান করে ফিরে যান। ডেঞ্জারম্যান সূর্যকুমার যাদব (১০ বলে ১৪) এদিন বড় ইনিংস খেলতে
পারেননি। পরে কোহলি
(৪০ বলে ৫০) ও
হার্দিক পান্ডিয়ার
(৩৩ বলে ৬৩)
ব্যাটে ১৬৮ রানের পুঁজি পায় ভারত। তবে জস বাটলার ও অ্যালেক্স হেলসের রাজসিক
ব্যাটিংয়ের কাছে এই রান কোনো বাধা হয়ে দাঁড়াতেই পারেনি। হেলস ৪৭ বলে ৮৬ ও বাটলার ৪৯ বলে ৮০ রানে হার না
মানা ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন।










