চতুর্থ দিনের খেলা শেষে ড্রয়ের সম্ভাবনা জেগেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৪৯ রান করেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের চেয়ে এখনো পিছিয়ে ২৭ রান। মিচেল স্টার্ক ১২ ও প্যাট কামিন্স ৪ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৪৭৬ রানে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান।

তৃতীয় দিন শেষে অজিদের সংগ্রহ ছিল দুই উইকেটে ২৭১ রান। আজ সেখান থেকে ব্যাটিংয়ে নেমে দলীয় স্কোরে আরো ২০৫ রান যোগ করে ব্যাটাররা। এজন্য তারা হারিয়েছে আরো পাঁচটি উইকেট। মিডল অর্ডার ব্যাাটার মার্নাস লাবুশানে ৯০, স্টিভেন স্মিথ ৭৮ ও ক্যামরন গ্রিন ৪৮ রান করেছেন। পাকিস্তানের বোলারদের মধ্যে নুমান আলি চারটি উইকেট নিয়েছেন।