ইউক্রেনের নারী টেনিস তারকা এলিনা সভিতোলিনা ঘোষণা দিয়েছেন সামনের
ডব্লিউটিএ প্রতিযোগিতাগুলো থেকে পুরস্কার বাবদ যে অর্থ তিনি পাবেন, তা নিজ দেশের সেনাবাহিনী ও মানুষের
ত্রাণের জন্য ব্যয় করবেন।
ইউক্রেনের দক্ষিণ উপকূলের শহর ওডেসাতে জন্মগ্রহণ করেন সভিতোলিনা। তিনি
এখন দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের বাসিন্দা। ছোট বেলায় পরিবারসহ তারা
শহরটিতে স্থানান্তরিত হন। যেটি রাশিয়া সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
যদিও তার বেশিরভাগ সময় বিদেশেই কাটে। এটি টেনিস প্রশিক্ষণ কিংবা
বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের কারণে। আবার গত বছর তিনি বিয়ে করেছেন ফরাসি টেনিস
খেলোয়াড় গায়েল মনফিলসকে। তার বড় একটি সময় এখন ফ্রান্সেও কাটে। সভিতোলিনা বর্তমানে
মেক্সিকোয় মন্টেরে ওপেন খেলতে সেখানে অবস্থান করছেন তিনি।
এদিকে,
তার দেশে চলছে
যুদ্ধ। স্বদেশের যুদ্ধ নিয়ে সভিতোলিনা বলেছেন, তিনি অর্থিক প্রতিশ্রুতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, অন্যথায় তিনি নিজেকে ‘সম্পূর্ণ অকেজো’ মনে করবেন।
ইউরোস্পোর্টকে তিনি বলেছেন, আমাদের সবার হূদয় ভেঙে গেছে, সবাই আতঙ্কিত,
সবকিছু সেদিন
রাতেই ঘটেছিল,
আমরাও শেষ
মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করতে পারিনি এভাবে যুদ্ধ শুরু হবে। আমার পরিবার সেখানে
আছে। অনেক বন্ধু আছে যারা দেশ ছেড়ে যায়নি। তাদের অনেকে জীবনের জন্য লড়াই করছে এবং
কেউ কেউ আমাদের দেশের জন্য লড়াই করছে। কিছু লোক অস্ত্র হাতে নিয়ে আমাদের ভূমির
জন্য লড়াই করছে,
এটার জন্য অনেক
সাহসের প্রয়োজন।
এই তারকা টেনিস খেলোয়াড় আরো বলেন, সবচেয়ে বেদনাদায়ক বিষয়টি, আমি নিজেকে সম্পূর্ণরূপে অকেজো বোধ করছি, কারণ আমি তাদের সাহায্য করতে চাই। আমি
তাদের জন্য কিছু করতে চাই। আমার কিছু বন্ধু বিদ্যুত্ ছাড়া, পানি ও খাবার ছাড়া সংগ্রাম করছে। তাই
আমি সিদ্ধান্ত নিয়েছি,
মেক্সিকো এবং
আসন্ন টুর্নামেন্ট থেকে পুরস্কারের অর্থ ইউক্রেনীয় সেনাবাহিনী ও মানবিক প্রয়োজনে
দেব।
ডেইলি মিরর










