সদ্য প্রয়াত ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন ক্রীড়া অন্তঃপ্রাণ মানুষ। ক্রীড়া ঐতিহ্যের ধারক-বাহক ব্রিটেন। যুক্তরাজ্যে, বিশেষ করে ইংল্যান্ডে প্রায়ই বড় বড় ক্রীড়া আসর অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সাম্রাজ্যের রানী হিসেবে বিশ্বকাপ, অলিম্পিক থেকে শুরু করে সব ধরনের ক্রীড়া আসরেই তার ছিল সরব উপস্থিতি। তিনি থাকতেন বড় সব আসরের মধ্যমণি হয়ে, প্রধান অতিথি হয়ে। এর বাইরেও দীর্ঘ জীবনে তিনি ব্যক্তিগতভাবে নানা খেলার প্রতি অনুরক্ত ছিলেন। বিশেষ করে, ঘোড়দৌড় আর ঘোড়ার প্রতি বিশেষ ভালোবাসা ছিল রানীর। খেলাধুলার সঙ্গে তার সম্পৃক্ততা ছবির মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছে বিবিসি।