উত্তর মরক্কোর তেতুয়ান শহরের উপকূলে ইত্তিহাদের পাঁচ ক্লাব সতীর্থ সাগরে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। তারা সবাই মরক্কোর ফুটবলার। ভূমধ্যসাগরে গভীর পানিতে সাঁতার কাটার সময় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় তিনজনকে উদ্ধার করা হলেও এখনো দুইজন নিখোঁজ রয়েছেন। শনিবার এ ঘটনা ঘটে। খবর রয়টার্স। 

মরক্কোর শীর্ষ লিগের ক্লাব ইত্তিহাদ ট্যাঙ্গার রোববার জানায়, নিখোঁজ দুই ফুটবলার হলেন, সালমান হারাক ও আবেদেল্লাতিফ আখরিফ। শক্তিশালী স্রোতে তাদের ছোট নৌযানটি ভেসে যাওয়ার পর সমুদ্রে নিখোঁজ হয়েছেন।

ক্লাবের ডেপুটি প্রেসিডেন্ট আনাস মারবেত রয়টার্সকে জানিয়েছেন, পাঁচজন খেলোয়াড়ের একটি দল উত্তরাঞ্চলীয় শহর টাঙ্গিয়ারে ভ্রমণ করতে গিয়েছিলেন। যখন তারা গভীর জলে সাঁতার কাটছিল তখন প্রবল স্রোত এবং বাতাস তাদের নৌযানটিকে দূরে সরিয়ে নিয়েছিল। পরে তাদের সন্ধান পাওয়া যায়নি।

আনাস মারবেত বলেন, তিনজন খেলোয়াড়কে এরই মধ্যেই উদ্ধার করা হয়েছে। যদিও নিখোঁজ সালমান হাররাক এবং আবদেলাতিফ আখরিফের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।