মিরপুর শেরেরাংলা স্টেডিয়ামে আজ রোববার (৪ ডিসেম্বর) সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

এ ম্যাচে ষষ্ঠ ওভারে স্বাগতিক দলকে প্রথম সফলতা এনে দেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। তিনি বোল্ড করেন বামহাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে। এরপর সাকিব আল হাসান এসে এক ওভারের মধ্যে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ফিরিয়ে এলোমেলো করে দেন ভারতকে।

১১ ওভারশেষে দলের সংগ্রহ ছিল ৪৯/৩। শ্রেয়াস আইয়ার ১ ও লোকেশ রাহুল শূন্য রানে ব্যাট করছিলেন।

মিরাজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন ধাওয়ান। নতুন ব্যাটসম্যান কোহলি ওই ওভারেই স্কয়ার লেগে ক্যাচ তুলে দিলেও তা ফিল্ডারের খানিকটা দূর দিয়ে চলে যায়। তবে শেষ রক্ষা হয়নি।

১১তম ওভারের দ্বিতীয় বলে রোহিতকে বোল্ড করেন সাকিব। ওই ওভারের চতুর্থ বলে কোহলি এক্সট্রা কভারে ক্যাচ দিলে অ্যাক্রোবেটিক ভঙ্গিতে তা লুফে নেন অধিনায়ক লিটন কুমার দাস। 

এটি দুই দলের ৩৭তম ওয়ানডে লড়াই।