নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বার্বাডোজের কেনসিংটন ওভালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে স্কটিশরা।

 

ইংলিশরা ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আসরে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করে। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরে তারা দ্বিতীয়বারের মতো ২০ ওভারের ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এবার ওয়েস্ট ইন্ডিজে শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে জস বাটলারের দল। এই মিশনে শুরুতেই তারা সামনে পেয়েছে প্রতিবেশী স্কটল্যান্ডকে।

 

২০ ওভারের ফরম্যাটে আজই প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে রিচি বেরিংটনের স্কটল্যান্ড। সদ্যই পাকিস্তানকে ২-০তে সিরিজে হারিয়ে আসা ইংলিশরা রয়েছে দারুণ ফর্মে।  

 

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (উইকেটকিপার ও অধিনায়ক), ফল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, মার্ক উড ও আদিল রশিদ।

 

স্কটল্যান্ড একাদশ: জর্জ মুনসে, মাইকেল জোন্স, ব্র্যান্ডন ম্যাকমুলেন, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাট ক্রস (উইকেটকিপার), মাইকেল লিয়াস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল, ক্রিস সোল ও ব্র্যাড কারি।