লিভারপুলের ফুল-ব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের সাহসী ঘোষণা। তিনি প্রথম ফুল-ব্যাক হিসেবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অল পুরস্কারটি জিতে সর্বকালের সেরা ফুল-ব্যাক হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চান। ১৯৫৬ সালে ব্যালন ডি’অর প্রদান শুরু হলেও কোনো ফুল-ব্যাক এখন পর্যন্ত জিততে পারেননি। আলেক্সান্ডার-আর্নল্ড এ পুরস্কারকে বিশ্বকাপের চেয়েও এগিয়ে রাখতে চান। তিনি বলেন, ‘আমার বিশ্বাস আছে, আমি এটি জিতব। প্রথম ফুল-ব্যাক হিসেবে আমি এটি জিতব।’ বিবিসি
ব্যালন ডি’অর জিততে চান আলেক্সান্ডার-আর্নল্ড
লিভারপুলের ফুল-ব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের সাহসী ঘোষণা।










