নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পেসবান্ধব সবুজ উইকেটে আজ রোববার নিষ্প্রাণ বাংলাদেশের দেখা মিলেছে। তাসকিন-এবাদত-শরিফুলরা মরিয়া হয়ে ছিলেন উইকেটের খোঁজে। কিন্তু তাদের ব্যর্থ করে দিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম। তার অপরাজিত দুর্দন্ত ইনিংস ও ডেভন কনওয়ের অপরাজিত ৯৯ রানে ভর করে ব্ল্যাকক্যাপসরা সংগ্রহ করেছেন ৩৪৯ রান।
টম লাথাম ১৮৬ ও তার সঙ্গী কনওয়ে ৯৯ রান অপরাজিত আছেন। এ জুটির দৃঢ় ব্যাটিংয়ে প্রথম দিনে বাংলাদেশের অর্জন শুধুই একটি উইকেট।
আজ ক্রাইস্টচার্চে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মুমিনুল হক। বিনা উইকেটে ৯২ রানে প্রথম সেশন পার করে নিউজিল্যান্ড। দ্বিতীয় সেশনে রানের গতি বাড়ান ল্যাথাম-ইয়ং জুটি। তাদের ১৪৮ রানে জুটি ভাঙেন শরীফুল ইসলাম। ৫৪ রান করা ইয়ংকে ফেরান তিনি।
এরপর টম ল্যাথামের সঙ্গী হন ডেভন কনওয়ে। প্রথম দিন শেষে দুই ব্যাটার মিলে করেন ২০১ রান। ১৮৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেন টম ল্যাথাম।
১৮ ওভার বল করে ৫০ রানের বিনিময়ে ১ উইকেট নেন শরীফুল ইসলাম। ২১ ওভার বল করে এবাদত হোসেন দিয়েছেন ১১৪ রান, উইকেট নিতে পারেননি একটিও। তাসকিন আহমেদ ২২ ওভার হাত ঘুরিয়ে বিনা উইকেটে দিয়েছেন ৬৮ রান। মেহেদী হাসান মিরাজ ২৫ ওভারে দেন ৯৫ রান।
ক্রাইস্টচার্চে নিষ্প্রাণ বাংলাদেশ
নিউজিল্যাণ্ডের ক্রাইস্টচার্চে পেসবান্ধব সবুজ উইকেটে আজ রোববার নিষ্প্রাণ বাংলাদেশের দেখা মিলেছে। তাসকিন-এবাদত-শরিফুলরা মরিয়া হয়ে ছিলেন উইকেটের খোঁজে। কিন্তু তাদের ব্যর্থ করে দিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম। তার অপরাজিত দুর্দন্ত ইনিংস ও ডেভন কনওয়ের অপরাজিত ৯৯ রানে ভর করে ব্ল্যাকক্যাপসরা সংগ্রহ করেছেন ৩৪৯ রান।










