বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) একটি বাস উপহার দিচ্ছে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। এই বাসটি বাংলাদেশ পাচ্ছে উয়েফার অবকাঠামো সহায়তা কর্মসূচির অংশ হিসাবে। আজ বুধবার আনুষ্ঠনিকভাবে বাসটি বাফুফেকে দেয়া হবে।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) মাধ্যমেই বাসটি পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ফুটবলারদের হোটেল থেকে মাঠে অনুশীলনে যাতায়াতের জন্য এটি ব্যবহার হবে। 

উয়েফার সহায়তা কর্মসূচির অংশ হিসাবে বাফুফে এর আগেও ঘরোয়া খেলা সম্প্রচারের জন্য কিছু সরঞ্জামাদি উপহার পেয়েছিল।