প্যারিস অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট জিতে তাক লাগিয়ে দিলেন দ্বীপ দেশ সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। তিনি সময় নেন ১০.৭২ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের শা'কারি রিচার্ডসন ১০.৮৭ সেকেন্ডে রৌপ্য ও একই দেশের মেলিসা জেফারসন ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। 

এই প্রথম অলিম্পিক পদক পেল সাবেক ক্রিকেট তারকা ড্যারেন স্যামির দেশ সেন্ট লুসিয়া। তা-ও ১০০ মিটার স্প্রিন্ট! 

টোকিওর চ্যাম্পিয়ন এলাইন থম্পসন, সাবেক চ্যাম্পিয়ন ফ্রেজার প্রাইস ও শেরিকা জ্যাকসন না থাকায় সুযোগ ছিল রিচার্ডসনের। যদিও ঝড় তুলে স্বর্ণ জিতে নেন আলফ্রেড।