করাচিতে আজ শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড। জস বাটলারের দল টানা দুই হারে আগেই বিদায় নিয়েছে। আজ শুধুই গৌরবের জন্য জিততে চায় তার দল। যদিও প্রোটিয়াদের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। তারা বড় ব্যবধানে না হারলে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে। আর জিতলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা সেমিতে এক পা দিয়েই রেখেছে। তারা বিদায় নিতে পারে যদি ৩০০ রান তাড়া করতে গিয়ে ২০০ রানে হেরে যাওয়ার মতো অঘটনের শিকার হয়।

ইংল্যান্ড: ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা: রাইয়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, রাসি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, উইয়ান মুলডার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।