নেদারল্যান্ডসের মাঠে টানা দুই জয়ে ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছে পাকিস্তান। রটারড্যামে আজ তৃতীয় ও শেষ ম্যাচে হারতে বসেছিল সফরকারীরা। যদিও বাবর আজমের লড়াকু ব্যাটিং আর নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিমের অনবদ্য বোলিং শেষ পর্যন্ত জয় এনে দেয় পাকিস্তানকে। ২০৬ রানের ছোট্ট পুঁজি নিয়েও ৯ রানে জিতেছে পাকিস্তান।
ডাচদের হোয়াইটওয়াশ করে ওয়ার্ল্ড কাপ সুপার লিগ পয়েন্ট টেবিলে
বাংলাদেশকে ছুঁয়ে ফেলল পাকিস্তান। ১৮ ম্যাচে দুই দলেরই সংগ্রহ সমান ১২০ পয়েন্ট।
যদিও শ্রেয়তর রানরেটে বাংলাদেশ দুইয়ে অবস্থান করছে, আর পাকিস্তান তিনে। সমান ম্যাচে ১২৫
পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড।
আগে ব্যাটিং করতে নেমে ৩ রানের মাথায় ওপেনার আব্দুল্লাহ শফিককে হারায়
পাকিস্তান। এরপর নিয়মিত ব্যবধান উইকেট হারায় অতিথিরা। যদিও একপ্রান্ত আগলে রেখে
লড়াই চালিয়ে যান অধিনায়ক বাবর। তিনি ১২৫ বলে ৭ বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারির
সাহায্যে করেন মূল্যবান ৯১ রান।
এরপর ডাচদের ১৯৭ রানে অলআউট করে পাকিস্তানকে দারুণ এক জয় উপহার দেন
নাসিম ও ওয়াসিম। শেষ ওভারে জিততে ডাচদের ১৪ রান লাগলেও ওয়াসিম দেন মাত্র তিন রান।
নাসিম ৩৩ রানে ৫টি ও ওয়াসিম ৩৬ রানে চারটি উইকেট নেন। এতে বিফলেই যায় টম কুপার (৬২) ও
বিক্রমজিত সিংয়ের
(৫০)
হাফসেঞ্চুরি।










