সম্প্রতি বিক্রি হয়েছে ইংলিশ ফুটবল ক্লাব চেলসি। এবার সেই পথে হেঁটে বিক্রি হয়ে যাচ্ছে ইতালির ফুটবল ক্লাব এসি মিলান। বর্তমানে ক্লাবটির মালিক মার্কিন বিনিয়োগ সংস্থা এলিয়ট ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটির কাছ থেকে ১২০ কোটি ইউরোয় মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল ক্লাবটি কিনতে যাচ্ছে। ইতালীয় ক্লাবটির পক্ষ থেকেই এ তথ্য জানানো হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইতালীয় চ্যাম্পিয়নরা জানায়, এ গ্রীষ্মেই সম্পন্ন হবে হাত বদল।
এটি কোনোভাবেই ২০২২ সালের সেপ্টেম্বর মাস অতিক্রম করবে না।
দুই পক্ষের মধ্যে সমঝোতা অনুসারে, এলিয়ট পরিচালনা পর্ষদের ছোট একটি অংশ
রেখে দেবে এবং সামান্য পরিমাণ আর্থিক লভ্যাংশ গ্রহণ করবে।
২০১৭ সালে ক্লাবটি কেনার সময় সিলভিও বারলুসকোনির ফিনইনভেস্ট থেকে নেয়া
ঋণ চীনা ব্যবসায়ী লি ইয়ংহং পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ২০১৮ সালে তার কাছ থেকে
ক্লাবটি কিনে নিয়েছিল এলিয়ট ম্যানেজমেন্ট। এপ্রিলে বাহরাইনের বিনিয়ককারী সংস্থা
ইনভেস্টকর্প ক্লাবটি কিনতে যাচ্ছে বলে গণমাধ্যমে খবর হয়েছিল। তবে কোনো চুক্তি
ছাড়াই মে মাসে ওই আলোচনার ইতি ঘটে।










