প্যারিস অলিম্পিকে সতীর্থ ঝেং সিওয়েইকে নিয়ে ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈতে স্বর্ণ জয় করার পর পরই বিয়ের প্রস্তাব পেলেন চীনের হুয়াং ইয়া কিওয়াং। প্রস্তাবটা দেন প্রেমিক দ্বৈতের খেলোয়াড় লিউ ইউচেন। টোকিওতে রৌপ্যজয়ী লিউ প্যারিসে প্রথম রাউন্ডেই বিদায় নেন। এবার প্রেমিকার অনামিকায় আংটি পরিয়ে দিলেন বিয়ের প্রস্তাব। অলিম্পিক মঞ্চে বিয়ের প্রস্তাব পেয়ে বিস্মিত এ শাটলার বলেন, ‘খুবই আশ্চর্যজনক। আজ আমি অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বিয়ের প্রস্তাবও পেলাম।’ অলিম্পিক ডটকম
অলিম্পিক চ্যাম্পিয়নকে বিয়ের প্রস্তাব
প্যারিস অলিম্পিকে সতীর্থ ঝেং সিওয়েইকে নিয়ে ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈতে স্বর্ণ জয় করার পর পরই বিয়ের প্রস্তাব পেলেন চীনের হুয়াং ইয়া কিওয়াং।










