যদিও গতকাল তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটা ৭ উইকেটে জিতে নিয়ে সেই লজ্জা এড়িয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সফরকারীরা ৭ উইকেটের জয় তুলে নেয় ৮৪ বল হাতে রেখে।
আগে ব্যাট করে ১৯৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। বাঁহাতি পেস বোলার শরিফুল ইসলাম ৪৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া অভিজ্ঞ তাসকিন আহমেদ ৩২ রানে দুটি ও স্পিনার তানভীর ইসলাম ৩৭ রানে দুটি উইকেট নেন। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ৩১ রানে এক উইকেট শিকার করেন। জিম্বাবুয়ের পক্ষে ওয়েসলে মাদেভেরে ৭৪ বলে ৭৫ ও ব্র্যাড ইভান্স ৪৩ বলে ৫০ রান করেন।
শরিফুলদের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে দলকে জেতান তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তানজিদ আট বাউন্ডারি ও তিন ছক্কায় ১০১ বলে ৯৪ এবং সৌম্য ছয় বাউন্ডারি ও দুই ছক্কায় ৮২ বলে ৬৯ রান করেন। ম্যাচসেরা হয়েছেন তানজিদ। এবার বুলাওয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। বুধবার প্রথম ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।









